শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

মেহেরপুরে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৭, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
  • ৪২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মেহেরপুরের গাংনী উপজেলার দিগলকান্দি গুচ্ছগ্রামে সাগর আলী ও চামেলী খাতুন নামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত সাগর আলী মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে ও চামেলী খাতুন গাংনী উপজেলার দিগলকান্দি গুচ্ছগ্রামের কালু শেখের মেয়ে।

প্রায় এক বছর আগে বিয়ে হয় তাদের।

কী কারণে, ওই দম্পতি আত্মহত্যা করেছেন কেউ বলতে পারছেন। হতবাক হয়ে পড়েছেন স্থানীয়রা। শোকাতর হয়ে পড়েছেন তাদের পরিবারের লোকজন।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দিগলকান্দি গুচ্ছগ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, সাগর আলীর বন্ধু মিঠু আলী জানান, সোমবার (৬ জুন) দিনগত মধ্য রাত পর্যন্ত আমি ও সাগর আলী স্থানীয় এক মেম্বর প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগে ছিলাম। গভীর রাতে বাড়ি ফেরার কারণে, তার বাবা কালু শেখ বকাবকি করেন। এ নিয়ে সে রাগ করে ওই রাতেই শ্বশুরবাড়িতে চলে যায়।

চামেলীর মা হুসনেয়ারা বানু বলেন, মেয়ে জামাই ঘরেই ছিল। দোকান থেকে খাওয়ার জন্য কিছু এনে দিতে বললে আমি দোকানে যাই। এসেই দেখি তাদের ঝুলন্ত মরদেহ। মেয়ের একটা ওড়না দিয়েই তারা আত্মহত্যা করেছেন।

মেয়ে-জামাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না বলেও জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনোজিৎ কুমার নন্দী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছেছে। তারা কীভাবে মারা গেছেন তা তদন্ত শেষে বলা সম্ভব হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell