শুক্রবার ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:১৪
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির এলপি গ্যাসের দাম বাড়লো সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মিলাদ ও দোয়া মাহফিলে -সাংসদ শামীম ওসমান ওলিয়াকত হোসেন খোকা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২১, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ৩৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মিলাদ ও দোয়া মাহফিলে -সাংসদ শামীম ওসমান ওলিয়াকত হোসেন খোকা ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মিলাদ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদ আসর শহরের পশ্চিম দেওভোগ বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

দোয়া-মাহফিলে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকাসহ আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী, মহহুমার আত্মীয়-স্বজন, শুভাকাংখিসহ এলাকাবাসী।

দোয়া-মাহফিল শেষে মোনাজাতে বেশ আবেগপ্রবণ ছিলেন শামীম ওসমান। দোয়া শেষে মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বলকে কাছে ডেকে তিনি সান্ত্বনা দেন।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মেয়র আইভীর বাসভবনে গিয়ে তাকে সমবেদনা জানান এবং তার মায়ের কবর জিয়ারত করেন।

এছাড়া এমপি সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা ও সবশেষ বৃহস্পতিবার দুপুরে মেয়রের বাড়িতে যান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি শোকাহত মেয়র ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এদিকে বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমা মমতাজ বেগমের রূহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে চুনকা কুঠিয়ে ফাতেহা পাঠ করা হয়।

প্রসঙ্গত:মেয়র আইভীর মা মমতাজ বেগম (৭৩) রোববার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell