সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

মোগরাপাড়ায় সন্ত্রাসীরা যুবককে পিটিয়ে টাকাসহ মোবাইল ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২২, ৯:৪৯ অপরাহ্ণ
  • ৩১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় থেকে রবি অনুমোদিত শাওয়াকিন ডিষ্ট্রিবিউশন হাউজের একাউন্টস ম্যানেজার প্রনয় (২২) নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা।

 

এ সময় সন্ত্রাসীরা হামলার শিকার প্রনয়ের নিকট থেকে নগদ ৩ লক্ষ ৫৭ হাজার টাকাসহ  ছিনিয়ে নেয় দুটি মোবাইল ফোন।

শনিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৯টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ  মসজিদ সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রনয় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হামলার শিকার প্রনয় জানায়, ব্যাংক বন্ধ থাকায় শনিবার রাত আনুমানিক ৯টার দিকে অফিসের সকল স্টাফদের কাছ থেকে ইজিলোড এবং সিম বিক্রির নগদ ৩ লাখ ৫৭ হাজার টাকা ক্যাশ নিয়ে বাড়ির উদেশ্য যাচ্ছিলেন।

 

এসময় হঠাৎ একটি সিএনজি যোগে ৪/৫ জন মাস্ক পরা যুবক সিএনজি থামিয়ে আমাকে এলোপাতাড়ি কিলগুসি মারতে থাকে এবং তাদের হাতে থাকা এস এস পাইপ দিয়ে আমাকে মারতে থাকে এবং গাড়িতে উঠানোর চেষ্টা করে।একপর্যায়ে তারা আমার সাথে থাকা টাকার ব্যাগ মোবাইল ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং আমার পায়ের উপর দিয়ে সিএনজির চাকা উঠিয়ে চলে যায়।

পরে আমার ডাক চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়।পরে আমার অফিসের ম্যানেজার আল আমিন ভাইকে কল করলে তিনি আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করা হচ্ছে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell