মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

মোটরসাইকেল দুর্ঘটনায় ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২০, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
  • ১৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

মোটরসাইকেল দুর্ঘটনায় ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আসাদুজ্জামান মাসুদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শহরের খাজুরিয়া রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত মাসুদ সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মোহাম্মদীয়া ভোর বাজারের মৃত নুরুল আলমের ছোট ছেলে। পরিবারের সঙ্গে তিনি শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন কনসেপ্ট প্লাস হাসপাতালের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। মাসুদ ফেনী সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ দুপুরে শহরের খাজুরিয়া এলাকায় একটি শো রুমে নিজের মোটরসাইকেল সার্ভিসিং করতে যান। সেখান থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় শো রুমের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় রাস্তায় পড়ে আঘাত লেগে তার মাথার মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা নিজাম উদ্দিন সুরুজ বলেন, মাসুদ একদম সুস্থভাবেই মোটরসাইকেল পরিষ্কার করতে সেখানে গিয়েছিল। তার আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell