সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২২
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

মোটরসাইকেল পার্কিং করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৫, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
  • ১২৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মোটরসাইকেল পার্কিং করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই এলাকার মৃত রূপাই মল্লিকের ছেলে হানিফ মল্লিক (৫৮) ও তার ছেলে রিয়াজুল মল্লিক (৩৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় খাগছাড়া হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। বিদ্যালয়ের ভেতর মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সেখানে পার্কিং করেন দক্ষিণ খাগছাড়া গ্রামের কামরুল কাজীর ছেলে সাকিব কাজী (২৩)। এর প্রতিবাদ করেন একই এলাকার ইতালি প্রবাসী রিয়াজুল মল্লিক।

এ নিয়ে রিয়াজুল ও সাকিবের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সাকিব তার লোকজন নিয়ে রিয়াজুল ও তার বাবার ওপর হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় বাবা ও ছেলেকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা। পরে রিয়াজুল ও তার বাবা হানিফ মল্লিককে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।

হোসনে আরা কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাগর মল্লিক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এভাবে হামলা চালাবে বুঝতে পারিনি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell