সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১০, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

ছেলের আবদার পূরণ করতে পারেননি বাবা-মা। তবে কথা দিয়েছিলেন কয়েকদিন পর মোবাইল ফোন কিনে দেবার।

তবুও অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রাকিব হাসান অন্তর (১৭) নামে এক কিশোর।

রোববার (১০ জুলাই) দিনগত রাতে ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ ফারুকের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান অন্তর ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগে ভাড়াটিয়া মো. মহসীনের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, নিহত কিশোর রাকিব হাসান অন্তর উত্তর নরসিংপুরস্থ জাজেজ ডাইং কারখানায় হেলপার হিসেবে কাজ করে আসছিল। ৭-৮ দিন আগে একটি টাচ মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবা- মায়ের নিকট আবদার করেছিল। তখন বাদী ও তার স্ত্রী নিহত রাকিব হাসান অন্তরকে বলে যে সবে মাত্র ঈদ শেষ হয়েছে হাতে টাকা নেই। কয়েকদিন পর মোবাইল ফোন কিনে দিব। রোববার সকাল নয়টার দিকে বাদীর স্ত্রী তার বোনের বাড়িতে বেড়াতে যায়। বাদী একই সময়ে নিজ কর্মস্থলে চলে যায়। নিহত রাকিব হাসান অন্তর সারাদিনই বাসায় ছিল। মোবাইল ফোন কিনে না দেওয়ার রাগে ও ক্ষোভে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রাত আটটার দিকে বাদী বাসায় ফিরে এসে দেখতে পায় গলায় ফাঁস লাগানো ছেলে রাকিব হাসান অন্তরের ঝুলন্ত মরদেহ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানায়, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell