শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ময়মনসিংহে দেবরের দায়ের কোপে ভাবির মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৭, ২০২২, ১১:০১ অপরাহ্ণ
  • ২০৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ময়মনসিংহের তারাকান্দায় বাঁশ কাটাকে কেন্দ্র করে দেবরের দায়ের কোপে জাহানারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন ওই এলাকার ইদ্রিস আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জাহানারার স্বামী ইদ্রিস আলীর সঙ্গে তার ভাই সিদ্দিক মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় ১৬ মে (সোমবার) ওই বিরোধপূর্ণ জমিতে ইদ্রিস আলী বাঁশ কাটতে গেলে সিদ্দিক মিয়া বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এসআই আরও বলেন, মঙ্গলবার দুপুরে সিদ্দিক মিয়া দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে ঢুকে হামলা চালান। এ সময় ইদ্রিস আলী দৌড়ে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দরজা ভেঙে ঘরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে ইদ্রিস আলী ও তার স্ত্রী জাহানারাসহ তিনজনকে আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধারের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell