সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪০
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

ময়মনসিংহে নামাজরত মাকে দায়ের কোপে হত্যা করে ভারসাম্যহীন ছেলে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২২, ১:১৬ পূর্বাহ্ণ
  • ৬৫১ ০৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহে নামাজরত অবস্থায় ছেলের দায়ের কোপে মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে জাকির হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মধ্য বারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। ছেলে জাকির হোসেন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির হোসেন বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে। নামাজ পড়ার কারণে তার মা সাড়া দিতে পারেনি। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। এতে মোমেনা বেগমের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং ছেলে জাকির হোসেনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell