রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৫
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

যমুনায় ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার করায় চৌহালীতে ৭জেলেকে অর্থদন্ড।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৪, ২০২৫, ২:২০ পূর্বাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

যমুনায় ইলেকট্রনিক শর্ট দিয়ে মাছ শিকার করায় চৌহালীতে ৭জেলেকে অর্থদন্ড:

চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ সেট চায়না,১৩০০ মিটার ক্ষুদ্র ফাঁকের মশারী জালসহ ১৩ জেলেকে আটক করা হয়। ১৩ জেলের মধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার গভীর রাত ব্যাপি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ ভাবে মৎস্য আহরণের (কারেন্ট শক) বিরুদ্ধে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর , চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে চৌহালীর যমুনা নদীর বিভিন্ন অংশে সন্ধ্যা ৭ টায় শুরু করে রাত ৩ টা পর্যন্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযান পরিচালনা কালে আইন দ্বারা নিষিদ্ধ ৬ সেট চায়না দুয়ারী জাল, ১৩০০ মিটার ক্ষুদ্র ফাঁকের (মশারীর মত)৷ নিষিদ্ধ জালগুলো বিধি মোতাবেক জনসম্মুক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযানকালীন আটককৃত ৭ জন ব্যক্তিকে ২৩ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কারেন্ট শক দিয়ে যারা মাছ ধরেন তারা দেশের শত্রু, মৎস্য সম্পদ সুরক্ষায় তাদের বিরুদ্ধে সকলের সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার এবং নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell