রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫২
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

যশোরে আসলামের ছয় বছর হাজতবাস -আট পিস ইয়াবা মামলায়।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২১, ১২:৫৫ পূর্বাহ্ণ
  • ২৬৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। যশোরে আসলামের ছয় বছর হাজতবাস -আট পিস ইয়াবা মামলায়।

যশোরের ঝিকরগাছায় আট পিস ইয়াবাসহ গ্রেফতার আসলাম প্রায় সাড়ে ছয় বছর হাজতবাসের পর মুক্তি পেয়েছেন।

তার দীর্ঘ এ হাজতবাসকে সাজা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করেছেন যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক।

অবশ্য আসলামের বিনা বিচারে জেল খাটার বিষয়টি আগেই আদালতের নজরে আনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। এরপর আদালতের নির্দেশে ১৯ অক্টোবর আসলামকে জামিনে মুক্তি দেওয়া হয়।

আসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের কাওসার আলী সরদারের ছেলে।

ব্লাস্টের প্যারালিগ্যাল টিমের আইনজীবী জান্নাতুল ফেরদৌস বলেন, মালেশিয়া প্রবাসী আসলাম ২০১৪ সালে দেশে ফেরেন। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। ২০১৫ সালের ২৭ মে যশোরের ঝিকরগাছা রাজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠের পূর্ব পাশ থেকে পুলিশ আট পিস ইয়াবাসহ আসলামকে গ্রেফতার করে। এই মামলায় আদালত তাকে কারাগারে পাঠায়। পরে পরিবারের লোকজন আর আসলামের খোঁজখবর নেয়নি। তার জন্য আইনজীবীও নিয়োগ দেয়নি। দীর্ঘদিন ধরে কারাগারেই বন্দি ছিলেন তিনি। কারাবন্দি অবস্থায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

এক পর্যায়ে ব্লাস্টের প্যারালিগ্যাল টিমের সঙ্গে আসলামের সাক্ষাৎ হয়। এরপর তার পরিবারের লোকজনের ঠিকানা বের করা হয় এবং তার পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করা হয়। বিনা বিচারে ছয় বছর পাঁচ মাস হাজত খাটার বিষয়টি অবগত করে গত ১৮ অক্টোবর আদালতে আসলামের জামিন আবেদন করা হয়। এরপর আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ২১ অক্টোবর আদালতে দোষ স্বীকার করে তার হাজতবাসকে সাজা হিসেবে বিবেচনার আবেদন করেন আসলাম। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসলামের হাজতবাসকে সাজা হিসেবে বিবেচনা করে ছয় মাসের কারাদণ্ড দেন। ফলে মামলা থেকে একেবারেই মুক্তি পান আসলাম।

আসলামের ভাই আবু বক্কর বলেন, আসলাম মালেশিয়ায় ছিল এক বছর। এরপর বাড়ি ফিরে আসে। এক পর্যায়ে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। তাকে নিষেধ করলে উল্টো আমাদের উপর ক্ষিপ্ত হতো। একদিন নেশার আসর থেকে পুলিশ তাকে আটক করে। প্রথম দিকে আমরা খোঁজখবর নিতাম। পরে আর নিতে পারিনি। আমরা ভাইয়েরা সবাই গরিব। নিজেদের সংসারই ঠিকমত চলে না। কয়েকদিন আগে আসলামকে আমাদের বাড়িতে দিয়ে গেছে পুলিশ। তার চিকিৎসা করানোর মত টাকা আমাদের নেই। তারপরও তার চিকিৎসা করানোর চেষ্টা করবো।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell