বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২২
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

যশোরে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যার চেষ্টা-প্রথম স্ত্রীর

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৮, ২০২২, ১২:৫৭ পূর্বাহ্ণ
  • ৪৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের নূর ইসলাম অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে তার প্রথম স্ত্রী জয়গুন নেসা (৪৫) সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ স্বামীর হাতের ক্যানোলার মধ্যে পুশ করার চেষ্টা করেন। এ সময় পাশের বেডের রোগীর স্বজনরা বিষয়টি সন্দেহজনক মনে করে দায়িত্বরত সেবিকাদের খবর দেন। এরপর তারা জয়গুন নেসাকে ধরে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

এদিকে, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম হাসপাতালে এসে জয়গুনকে হেফাজতে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জয়গুন নামে এক নারীকে এ ধরনের অভিযোগে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell