সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

যশোরে নারীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২২, ৯:২২ অপরাহ্ণ
  • ১৮০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যশোর শহরের আশ্রম মোড়ে হোসনে আরা রশনি (৫২) নামের এক নারীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঘরের তালা ভেঙে বক্সখাটের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। রশনি ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

প্রতিবেশী ফিরোজা আক্তার বলেন, ‘রশনির এক ছেলে মুন্তাসিমুর রহমান আমেরিকায় থাকেন ও এক মেয়ে রাশনা মাহতাব মুনা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি ঘরে একাই থাকতেন। সোমবার তার বৃদ্ধ মা ফোনে না পেয়ে বিকেলে মেয়ের বাড়ি এসে দেখেন ঘরের বাইরে তালাবদ্ধ। তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে বক্সখাটের ভেতরে লুকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ রশনির মরদেহ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর বক্সখাটের ভেতরে লুকিয়ে রেখেছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell