বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

যাত্রাবাড়ী থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৫, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ
  • ৪২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন—মো. বিল্লাল হোসেন (১৯), মো. ফাহাদ (১৯), মো. সজীব (২২) ও মো. রাকিব (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে ২০২ বোতল ফেনসিডিল ও ১ হাজার ১১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে ২০২ বোতল ফেনসিডিল ও এক হাজার ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯ হাজার ৩০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানান, তারা বেশ কিছুদিন ধরেই যাত্রাবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েল করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell