বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার আটদিন পর গৃহবধূর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার আটদিন পর গৃহবধূর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন

নওগাঁয় যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার আটদিন পর চিকিৎসাধীন অবস্থায় ফজিলাতুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ছাত্র সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

 

 

এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়।

নিহত ফজিলাতুন নেছা নওগাঁ সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্য ছিলেন। মানববন্ধনে বিএনসিসির সদস্যরাও অংশ নেয়।

উল্লেখ্য, ৪ বছর আগে নওগাঁ সদর উপজেলার ভবানিপুর গ্রামের তারেক রহমানের ছেলে গোলাম রাব্বানীর সঙ্গে বিয়ে হয় ফজিলাতুন নেছার। সেসময় বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। কিন্তু তারপরও যৌতুকের জন্য ওই গৃহবধূকে নির্যাতন করা হতো। গত ২৭ আগস্ট যৌতুকের জন্য ঘরে আটকে ফজিলাতুন নেছার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তার স্বামী গোলাম রাব্বানী। তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটদিন পর মারা যান ওই গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূর বাবা ফজলুর হোসেন বাদী হয়ে গোলাম রাব্বানীসহ তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার পর স্বামী গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হলেও শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়নি। দ্রুত আসামিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell