শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

যৌন হয়রানির শিকার নারী প্রশিক্ষণার্থীরা,কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২১, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
  • ৯১ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লার লালমাইয়ে ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার প্রশিক্ষণে অংশ নেওয়া ১০জন নারীকে অফিসে ডেকে নিয়ে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনতে সোমবার (২১ জুলাই) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থী ও সচতেন নাগরিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন লালমাই প্রেসক্লাবের সভাপতি ড.মোহাম্মদ শাহজাহান মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলায়েত হোসেন সোহেল, সমন্বয়ক কবির হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির সদস্য রহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন, সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ যৌন হয়রানির শিকার নারী প্রশিক্ষণার্থীরা। 

এর আগে গত ১০ জুলাই ভুক্তভোগী নারী প্রশিক্ষণার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট  লিখিত অভিযোগ করেন। অভিযোগে তারা উল্লেখ করেন, প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করার পর নারী শিক্ষার্থীদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোবাইলে কল করে বিভিন্ন অজুহাতে অফিসে ডাকতেন। গত ২৬ জুন নারী প্রশিক্ষণার্থীদেরকে পৃথকভাবে অফিসে ডেকে তিনি যৌন হয়রানি করেন। 

অভিযুক্ত লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, আমি কোন প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানি করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সঠিকভাবে তদন্ত হলে আমি নির্দোষ প্রমাণিত হবো। লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, দশজন নারী প্রশিক্ষণার্থী লিখিতভাবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা জানতে তিন সদস্যের তদন্ত কমিটি করেছি। এছাড়াও অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell