সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৯
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রংপুরের কাউনিয়ায় বায়ুদূষণকারী কারখানা ও অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রংপুরের কাউনিয়ায় বায়ুদূষণকারী কারখানা ও অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও কাউনিয়া উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার কাউনিয়া উপজেলার রেলগেট এলাকায় নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় রাখাাসহ টায়ার পুড়িয়ে বায়ুদূষণের অপরাধে মেসার্স মাওয়া এন্টারপ্রাইজ নামক রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে বায়ুদূষণের দায়ে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার জন্য সতর্ক করা হয়।

অপর এক অভিযানে শিবু বড়ুয়াঘাট ও পশ্চিম চাঁনঘাট নামক এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস ও মেসার্স এস এন ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে ইটভাটা দুটির মালিককে মোট ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করাসহ ইটভাটায় অনুমোদন ব্যতিত মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউনিয়া ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুল হক অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন এবং কাউনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন। কাউনিয়া থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell