রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

রংপুরের পীরগঞ্জে স্ত্রী রিনা কে ছয় শতাংশ জমি লিখে দেয়ায় ছেলেদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে-স্কুলশিক্ষক ও স্ত্রী।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২১, ১:৫৫ পূর্বাহ্ণ
  • ৬৪৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রংপুরের পীরগঞ্জে স্ত্রী রিনা কে ছয় শতাংশ জমি লিখে দেয়ায় ছেলেদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে-স্কুলশিক্ষক ও স্ত্রী।

রংপুরের পীরগঞ্জে স্ত্রীর নামে ছয় শতাংশ জমি লিখে দেয়ায় ক্ষিপ্ত ছেলেদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে স্ত্রীসহ অন্যত্র আশ্রয় নিয়েছেন এক বৃদ্ধ। এমনই ঘটনা ঘটেছে উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে। এ ঘটনায় বৃদ্ধ শফিউল আলম (৬৫) বাদী হয়ে শনিবার (৭ আগস্ট) পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শফিউল আলমের প্রথম স্ত্রী মারা যায়। তার মৃত্যুর পর ছয় বছর আগে ছেলেমেয়েদের সম্মতিতে উপজেলার অনন্তরামপুর গ্রামের মৃত আজিজুর রহমান মণ্ডলের বিধবা মেয়ে রিনা বেগমকে (৩৮) দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী রিনা বেগম সন্তানসম্ভবা হওয়ায় সৎছেলে সরওয়ার আলম শামীম (৪৫) ও রবিউল আলম স্বপন মিয়া (৪২) তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে তাদের নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে রিনা বেগম গর্ভের চার মাসের সন্তান নষ্ট করেন।

স্ত্রী রিনা বেগমের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী শফিউল আলম বসতবাড়ির জন্য সম্প্রতি ছয় শতাংশ জমি তার নামে লিখে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছেলে সরওয়ার আলম শামীম ও রবিউল আলম স্বপন মিয়া ক্ষিপ্ত হয়ে রিনা বেগম ও সফিউল আলমকে গত ৬ আগস্ট নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। ওই জমি লিখে দেয়ায় ছেলেরা তাদের দিনভর দফায় দফায় শারীরিক নির্যাতনসহ প্রাণনাশের চেষ্টা চালান। এক পর্যায়ে রিনা বেগম ও সফিউল আলম প্রাণভয়ে ওই রাতেই কৌশলে সবার অজান্তে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে পার্শ্ববর্তী খালাশপীরে এক আত্মীয়ের বাড়ি আশ্রয় নেন। খবর পেয়ে ক্ষিপ্ত ছেলেরা সেখানেও মোবাইল ফোনের মাধ্যমে আশ্রয়দাতাসহ বৃদ্ধ বাবা-মাকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

এ ঘটনার পরদিন শনিবার সন্ধ্যায় বাবা শফিউল আলম বাদী হয়ে দুই ছেলে, দুই ছেলের স্ত্রীসহ সাতজনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

রোববার (৮ আগস্ট) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধ বাবা-মা নিরাপত্তাহীনতার কারণে ওই আত্মীয়ের বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা যায়।

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জামিউল ইসলাম বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell