শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৩
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

রংপুরের পীরগাছায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১১, ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ণ
  • ৫৪০ ০৯ বার দেখা হয়েছে

 

রংপুরের পীরগাছায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও পীরগাছা উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার পীরগাছা উপজেলার জামিরজান ও নজর মামুদ নামক এলাকায় অবস্থিত রণজিৎ কুমার দে এর মালিকানাধীন মেসার্স সি বি এম ব্রিকস ও মোঃ কামরুজ্জামান জনির মালিকানাধীন মেসার্স এইচ আর বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে মেসার্স সি বি এম ইটভাটার মালিককে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ও মেসার্স এইচ আর বি ইটভাটার মালিককে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করাসহ ইটভাটায় অনুমোদন ব্যতিত মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগাছা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হক সুমন অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। পীরগাছা থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell