শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রক্তচাপ,ডায়াবেটিস,অ্যান্টি ফাঙ্গাল কমাতে রসুনের উপকার মিলবে।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২১, ১:১২ পূর্বাহ্ণ
  • ৬২০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রক্তচাপ,ডায়াবেটিস,অ্যান্টি ফাঙ্গাল কমাতে রসুন।

সবার রান্নাঘরেই রসুন থাকে। খাবারের স্বাদ বাড়াতে এই ভেষজ উপাদানের বিকল্প নেই। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, রসুনে আছে অনেক পুষ্টিগুণ। শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানে রসুন দুর্দান্ত কাজ করে। জানেন কি, দৈনিক এক কোয়া রসুন খেলেই ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে!

কারণ এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য। আরও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, কপার, খনিজ, পটাসিয়াম এবং ফসফরাস। এসব পুষ্টি উপাদান শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায়।

আয়রন রক্ত সঞ্চালন বাড়ায়, ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে। একই সঙ্গে কপার এবং পটাসিয়াম স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রসুন কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে?

jagonews24

ডায়াবেটিস রোগীর প্রধান সমস্যা হলো, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া বা খুব কমে যাওয়া। রসুন এ সমস্যা সমাধানে কাজ করতে পারে। গবেষণায় দেখা গেছে, টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে রসুন।

এছাড়াও রসুনে ক্যালোরি অনেক কম থাকে। তাছাড়া কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণও কম। ফলে ডায়াবেটিস রোগীরা রসুন নিশ্চিন্তে খেতে পারেন। এতে ডায়াবেটিসও থাকবে নিয়ন্ত্রণে; আবার শরীরেও মিলবে অনেক পুষ্টি উপাদান।

গবেষণা কী বলছে?

২০০৬ সালের এক গবেষণায় দেখা গেছে, কাঁচা রসুন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি এথেরোস্ক্লেরোসিসের ঝুঁকিও কমাতে পারে।

২০১৪ সালের আরেক গবেষণা অনুসারে, নিয়মিত রসুন খেলে রক্তে শর্করার মাত্রা কমে। রসুনে ভিটামিন বি ৬ এবং ভিটামিন সি এর ভালো উৎস।

ভিটামিন বি ৬ কার্বোহাইড্রেট বিপাকের সঙ্গে জড়িত। অন্যদিকে ভিটামিন সি রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে ভূমিকা রাখে।

মরিশাস জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, উচ্চ রক্তচাপের রোগীরা ১২ সপ্তাহ রসুন খাওয়ার পর; তাদের রক্তচাপ গড়ে ১০ পয়েন্ট কমে আসে।
ডায়াবেটিস রোগীরা কীভাবে রসুন খাবেন?

কাঁচা রসুন খেলে শরীরে বেশি পুষ্টি মেলে। সালাদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন রসুন কুচি। এছাড়া তরকারিতে রসুন দিয়ে রান্না করেও খেতে পারেন। আবার কয়েকটি রসুনের কোয়া থেঁতলে বা কুচি করে পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করতে পারেন।

রসুন খেলে আরও যেসব উপকার মিলবে-

>> রসুনে থাকা নানা ধরনের জৈব সক্রিয় যৌগ শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে। যেমন- হৃদরোগ ও চর্মরোগের ঝুঁকি কমায় রসুন।

>> রসুন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং রক্তের লিপিডের মাত্রা কমিয়ে হৃদয়ের স্বাস্থ্যের উন্নতি করে।

>> রক্তচাপ কমাতেও রসুন সহায়ক। এজন্য বিশেষজ্ঞরা উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ কমাতে রসুন খাওয়ার পরামর্শ দেন।

>> রসুন খেলে টিউমারের প্রভাব এড়ানো যায়।

>> এটি ক্যানসার কোষের বৃদ্ধি রোধেও সহায়ক।

>> রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য ভাইরাল বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell