সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০২
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৮, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নেজাম উদ্দীন_ বিশেষ প্রতিনিধি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল গত ১৭ মার্চ সোমবার সিনিয়র সাংবাদিক এয়াকুব আলী মনি’ র সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। মাহফিলে বক্তারা বলেন, রাঙ্গুনিয়ায় কিছু কিছু সাংবাদিক নিজেদেরকে পেশাদার সাংবাদিক বলে দাবী করেন। অথচ ওইসব সাংবাদিক উপজেলা প্রশাসনের দালালী করে নিজেদের আখের গোছানোর তালে রয়েছে। জনগণ প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। মাহফিলে প্রধান বক্তা ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াকিল আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদ, জামায়াতে ইসরামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু।

পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মসিউদ্দৌলা,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম ইফতেখার উদ্দিন রুবেল, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন তালুকদার,জামায়াতে ইসলামির নেতা রাশেদুল ইসলাম তালুকদার প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান, রূপালী রাঙ্গুনিয়ার সম্পাদক এনায়েতুর রহিম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল উদ্দিন, জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আবদুল আলিম, সহসভাপতি সুলতান মালেক টিপু, সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আবদুল গফুর, স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাহাত মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন লাভলু দফতর সম্পাদক নেজাম উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোরশেদুল আলম, সদস্য সেকান্দর হোসেন শান্ত, নাজিম উদ্দিন, মুজিবুল্লাহ আহাদ, মোহাম্মদ ফিরোজ। পবিত্র কুরআন তিলাওয়াত করেন জসিম উদ্দিন। আলোচনা শেষে বিশ্ব মুসলিমের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ রাহাত মামুন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell