রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ২৪ ঘণ্টায় -গ্রেফতার ৫৩ ।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৪, ২০২৬, ২:৩১ পূর্বাহ্ণ
  • ৩৫ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ২৪ ঘণ্টায় -গ্রেফতার ৫৩ ।

ঢাকা প্রতিনিধি।।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানা ১৯ জন, বনানী থানা ১৪ জন, কলাবাগান থানা একজন, রূপনগর থানা ১৪ জন ও হাতিরঝিল থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ইফতি (২৬), মো. সোহেল (৪০), মো. ইফতি (২৩), সিনথিয়া ইসলাম (২২), মো. তাহের উদ্দিন (১৯), ফাহিম ইসলাম শুভ (৩১), মো. আতাউর রহমান (৩৩), মো. আতাউর রহমান (৩৩), মো. মানিক শিকদার (৪৮), মো. ফয়সাল জনি (৪৩), মো. সোহাগ (৩৫), মো. হেলাল হোসেন (৩৭), মো. মনির হোসেন (৩৬), মো. ফারুক (৪৫), মো. রাকিব (২৬), শামীম আহমেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. জহিরুল ইসলাম (৩৫) ও মো. শাহীন (৩৫)।বনানী থানা অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তাররা হলেন আমির হোসেন (৪৮), মোহাম্মদ আব্দুল বাতেন (৪০), রাজু (২৫), অপূর্ব চন্দ্র সরকার (২৫), রুবেল হোসেন (৩০), রাজু (৪৩), জাহাঙ্গীর খরামী (৪৫), সাজ্জাদ হোসেন (২৫), রাসেল হোসেন (৩৪), শামিম মল্লিক (২৮), রাশেদ (২৪), সিফাত (২৫), সুমন মোল্লা (৩৫) ও মামুন শেখ (২৩)।

কলাবাগান থানা অভিযান চালিয়ে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত মো. খলিল (৪০) নামে একজনকে গ্রেপ্তার।

রূপনগর থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. হানিফ (৪১), মো. রাসেল (৩০), মো. হাসান আলী (১৯), মো. ইসমাইল হোসেন ওরফে মো. সোহেল (২৫), মো. রিফাত (১৯), মো. বাকি ব্যাপারী (৫০), মো. রিয়াজ আলী (৩০), মো. ইসমাইল হোসেন (৩২), মো. শাহিন (৫০), মো. রাশেদ (৩২), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া (১৯), মো. জুয়েল (১৮), মো. শরীফ (২৮) ও হৃদয় (২২)।

হাতিরঝিল থানা বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।এরা হলেন মো. রইচ উদ্দিন শেখ (৩২), মো. শামীম (২৬), মো. আনিছুর রহমান (৫২), মো. খোকন মিয়া (৪৫) ও তাহিরাত (২৩)।

 

ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell