বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৭
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

রাজধানীতে এক নারী বিসিএস ক্যাডার কে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২২, ২:১৫ পূর্বাহ্ণ
  • ২৪৬ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে এক নারী বিসিএস ক্যাডার কে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ

রাজধানীতে এক নারী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার অভিযোগ, এক যুবক তাকে লাঞ্ছিত করার পর পেটে লাথি মেরে পালিয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ৬০ ফিট সড়কের কলাপাতা রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। ওই নারী নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, অনেকদিন পরে এক বান্ধবীর সাথে দেখা হয়। আমরা দুজনই বিসিএস ক্যাডার। মিরপুরের ৬০ ফিট সড়কের একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিলাম। একটা সময় আমার বাসার জরুরি কাজের কথা মনে পরে। তাই দ্রুত বাসায় যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে বের হয়ে সিএনজি ঠিক করছিলাম। এমন সময় সিএনজির পেছনে এসে একটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। তিনি বলেন, ওই মোটরসাইকেলের চালক (যুবক) সিএনজির চালককে অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। সেসময় আমি তাকে ভালোভাবে কথা বলতে বলি। তিনি আমার ওপর চড়াও হন। অকথ্য ভাষায় গালাগাল করেন। আমি মোবাইলে তার ছবি তুলতে যাই। তখন তিনি মোটরসাইকেল থেকে নেমে আমাকে হেলমেট দিয়ে মারতে আসেন। তিনি আমাকে লাথি মারেন। ভুক্তভোগী নারীর শুভাকাঙ্ক্ষী রিফাত উল্লাহ নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ওই মোটরসাইকেলের নম্বর- ঢাকা মেট্রো ল- ১৭-৩৭৪৪। এই ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ করবেন কি না- জানতে চাইলে ভুক্তভোগী নারী বলেন, আজ রাতে তো আর সম্ভব না। আমি অসুস্থ বোধ করছি। এ বিষয়ে পরে ব্যবস্থা নেব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell