রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৪
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন-থানা পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৩, ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন-থানা পুলিশ।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে ১০নং গোলচত্বর সংলগ্ন এফ এস স্কয়ারের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- আব্দুল বাসেদ ওরফে বাঁধন ওরফে বাদল (২২) এবং মো. নয়ন মিয়া ওরফে বাবু (২৫)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার থানার একটি টহল টিম জানতে পারে মিরপুর মডেল থানা এলাকার ১০নং গোলচত্বর সংলগ্ন এফ এস স্কয়ারের দক্ষিণ পাশে দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে সেখানে পৌঁছায় মিরপুর মডেল থানা পুলিশ। এরপর জনগণের সহায়তায় বাদল ও নয়নকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। তবে এসময় তাদের দুই সহযোগী ছিনতাইকারী পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেফতার দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ছিনতাই করার জন্য এসেছিলেন বলে তারা স্বীকার করেছেন। গ্রেফতার নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell