শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

রাজধানীতে জ্যাক-জামাল জুটি পিকআপে ঘুরে ঘুরে চুরি করতেন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৪, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাজধানীতে জ্যাক-জামাল জুটি পিকআপে ঘুরে ঘুরে চুরি করতেন।

শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ পিকআপে ঘুরে ঘুরে চুরি করতেন জ্যাক-জামাল জুটি রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকা থেকে দুর্ধর্ষ দুই গ্রিল কাটা চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া চুরির মালামাল কেনার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

এসময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. জাকির হোসেন ওরফে জ্যাক (৪৪) ও মো. নূর জামাল ওরফে জামাল (২৬)।তারা জ্যাক-জামাল নামেই পরিচিত। গ্রেফতার আরেকজন হলেন সোহেল (৩৫)। তিনি জ্যাক-জামালের কাছ থেকে চুরি করা মালামাল কিনতেন।

 

 

শুক্রবার (৩ মার্চ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। তিনি বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে তালা কেটে কয়েক মিনিটের মধ্যেই দোকান সাবাড় করে চলে যেতেন তারা। চুরি করা এবং চুরির মালামাল বিক্রির সুবিধার্থে পিকআপ কেনেন জ্যাক। সেই পিকআপে ঘুরে ঘুরেই তারা চুরি করতেন।

 

 

সাত বছরে রাজধানীজুড়ে দেড় শতাধিক চুরি করেন জ্যাক-জামাল জুটি। ওসি বলেন, ছয় মাস আগে জনৈক আসাদুজ্জামান নূরের নিউ মিউজিক এশিয়া নামের এক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা তদন্তে জ্যাক-জামালের নাম উঠে আসে। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মিরপুর বড়বাগ পলিভিটা বেকারি এলাকায় সংঘটিত সেই চুরিতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মোবাইল সেট, একটি ল্যাপটপ, ২০টি মেমোরি কার্ড, ৫০০টি রিচার্জ কার্ড, নগদ অর্থসহ আনুমানিক দেড় লাখ টাকার মালামাল চুরি করেন জ্যাক-জামাল। দুর্ধর্ষ সেই চুরির দীর্ঘ তদন্ত শেষে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জ্যাক-জামালকে শনাক্ত করা হয়।

 

 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেলকে গ্রেফতার করা হয়। চুরির টাকায় পিকআপ কিনে সেই পিকআপে চড়েই চুরি দুর্ধর্ষ জ্যাক-জামাল সাত বছরে দেড় শতাধিক চুরি করেন। চুরির টাকায় পিকআপ কেনেন জ্যাক। চুরির টাকায় কেনা এ পিকআপে চড়েই পরে চুরি করে বেড়ান তারা। আগে কয়েক রাতে একটি চুরি করলেও গাড়ি কেনার পর এক রাতে চারটি পর্যন্ত চুরি করেন তারা। পরে এ পিকআপে করেই চুরির মালামাল বিভিন্ন স্থানে বিক্রি করেন।

 

 

চুরির টাকায় চুরির জন্য তারা শুধু গাড়িই কেনেনি, আলাদা বাসাও ভাড়া করেছেন। সব মালামাল একসঙ্গে বিক্রি করলে ধরা পড়ার আশঙ্কা থাকে। সে কারণে ভাড়া করা বাসা গুদাম হিসেবে ব্যবহার করে সেখানেই চুরির মালামাল রাখতেন তারা। জ্যাক-জামাল চুরি করতে বের হন রাত ২টায়।

 

 

চুরি করে বাসায় ফেরেন ভোর ৬টায়। চার ঘণ্টার মধ্যেই তারা সব চুরি করেন। দুজনের মধ্যে জ্যাক গ্রিল ও তালা কাটেন। গ্রিল কিংবা তালা কাটতে তার সময় লাগে সর্বোচ্চ চার সেকেন্ড। কাটার পর দোকানে ঢুকে মালামাল চুরি করেন জামাল। তার চুরি শেষ করতে সময় লাগে মাত্র চার মিনিট! এক রাতেই তারা কয়েকটি দোকান চুরি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এক রাতে তারা সর্বোচ্চ চারটি পর্যন্ত চুরি করেছেন।

 

 

পুলিশ জানায়, সাধারণত রাস্তার ওপরে থাকা ছোট ছোট পান-সিগারেট, মোবাইল রিচার্জের, মুদির দোকানই টার্গেট করেন তারা। কারণ এসব দোকানিরা সাধারণত অপেক্ষাকৃত নিম্ন আয়ের হন। তাই চুরি করলেও তারা মামলা করেন না। এ কারণেই দেড় শতাধিক চুরি করলেও তাদের বিরুদ্ধে মামলা খুবই কম। জ্যাকের বিরুদ্ধে চারটি এবং জামালের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell