শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রাজধানীতে টিকটকে পরিচয়ে প্রেম আবাসিক হোটেলে এনে নারীকে হত্যা -যুবক গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ
  • ১০৭ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীতে টিকটকে পরিচয়ে প্রেম আবাসিক হোটেলে এনে নারীকে হত্যা -যুবক গ্রেফতার

ঢাকা প্রতিনিধি।।

র‍্যাব জানায়, নিহত সুমির বড় বোনের সঙ্গে টিকটকে পরিচয়ের পর প্রেমে জড়ান রুবেল। সুমির বড় বোনের দুই সন্তান থাকায় সুমি রুবেলকে নিষেধ করে তার বোনের সঙ্গে যোগাযোগ না করার জন্য। এক পর্যায়ে সুমিকে বিয়ের প্রলোভনে ঢাকায় আনেন রুবেল। এরপর আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয়ে ওঠেন এবং পরে সুমিকে হত্যা করে পালিয়ে যান এ যুবক।বৃহস্পতিবার (২৯ মে) রাতে র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনদ বড়ুয়া এসব তথ্য জানান।

তিনি জানান, দেড় বছর আগে সুমি রানী রায়ের বড় বোনের সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় রুবেলের। পরিচয় সুবাদে সুমির বোন ও রুবেলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কথা জানাজানি হলে সুমি রুবেলকে জানান, তার বোনের দুটি সন্তান রয়েছে এবং তার বোন হিন্দু। সুমি রুবেলকে নিষেধ করেন আর বোনের সঙ্গে যোগাযোগ না করার।আসামি রুবেল সুমির বোনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সুমিকে বিয়ে করবেন বলে সুমির বড় বোনকে জানান। পরবর্তীতে সুমি গত ২৫ মে তার বোনকে জানান, তিনি এবং রুবেল ঢাকায় অবস্থান করছেন।

র‍্যাব-৩-এর এএসপি সনদ বড়ুয়া আরও জানান, এরপর ২৭ মে সুমি রানী এবং রুবেল রাজধানীর মতিঝিল থানাধীন উত্তর কমলাপুরস্থ আবাসিক হোটেল সি-ল্যান্ডে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি কক্ষ ভাড়া নেন। পরে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে সুমিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং হোটেল থেকে কৌশলে পালিয়ে যান।এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে র‍্যাব-৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র‍্যাব-১১ এর সহযোগিতায় ২৯ মে কুমিল্লার মেঘনা থানাধীন এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে র‍্যাব-৩।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell