সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৩
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

রাজধানীতে পুলিশের গাড়ীর ধাক্কায় নাদিম নিহত।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২১, ১২:৩৮ পূর্বাহ্ণ
  • ৩১১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজধানীর গুলিস্তান পার্কের পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত নাদিম হোসেন (৩২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পরিবারের দাবি পুলিশের গাড়ির ধাক্কায় আহত হয়ে মারা যান নাদিম। সোমবার (০১ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গত ৩০ অক্টোবর দুপুরের দিকে গুলিস্তান পার্কের পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয় নাদিম। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে নাদিম মারা যান। নিহত নাদিম শরীয়তপুর ডামুড্ডা এলাকার মৃত মিল্লাত হোসেনের ছেলে। তিনি রাজধানী খিলগাঁও গোড়ান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের ভাই বীন ইয়ামিন জানান, শনিবার (৩০ অক্টোবর) গুলিস্তান পার্ক এলাকার পাশে একটি রাস্তায় পুলিশের গাড়িতে আহত হন নাদিম। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার হাসপাতালে তিনি মারা যান। নিহত নাদিম একটি ব্যাংকে ছোট পোস্টে চাকরি করতেন। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি ফাইলে দেখা যায় নাদিমকে ভর্তি করেন আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। সেখানে তার নামের পাশে লেখা রয়েছে রাজারবাগ পুলিশ লাইন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell