শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত(৭)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২২, ২০২৫, ৩:২৯ পূর্বাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে আহত(৭)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আসিফ (২১), জান্নাতুল মীম (২২), আবরার (২৩), আল-আমিন (২৩), ইমরান (২৩), মাসুদ (২২) ও মো. আফসার উদ্দিন (২২)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা দীপ্ত বলেন, গতকাল ডেমরা থানা এলাকায় মতবিনিময় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় একজনকে মারধর করা হয়। ওই ঘটনা নিয়ে রূপায়ন ট্রেড সেন্টারের দোতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা ছিল। এসময় কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ ও নাঈমুর রশিদসহ আরও অনেকেই কক্ষের শাটার বন্ধ করে হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলামোটর থেকে আহত হয়ে সাতজন এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিদর্শক ফারুক আরও বলেন, তাদের হাত, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell