সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৭
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ৪ জন।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ
  • ৩০৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।
রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ৪
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- মো. সোহেল (৩৫), শরিফ মিয়া (৩৫), তরিকুল ইসলাম (৪০) ও মোস্তফা কামাল (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও গোয়েন্দা বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম রোববার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়াহিদুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গাঁজার একটি বড় চালান নিয়ে কয়েকজন মাদক কারবারি মুগদায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে তেজগাঁও গোয়েন্দা বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের ইনচার্জ সহকারি কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিমের নেতৃত্বে একটি দল অভিযানে যায়।

ডিসি ওয়াহিদুল ইসলাম আরও বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজধানীর মুগদা থানার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে দুটি প্রাইভেটকার জব্দসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার ও ওই চার মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা রাজধানীতে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। মুগদা থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell