শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৬
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

রাজধানীর থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৮, ২০২১, ১০:০৭ অপরাহ্ণ
  • ২৭২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ তাহের ও শ্রী সুভাস চন্দ্র দাস।

শুক্রবার হাতিরঝিল থানার মালিবাগ রেলগেইট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম জানান, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান যে হাতিরঝিল থানার মালিবাগ রেলগেইটের বাগানবাড়ী এলাকায় দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির  জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তাহের ও সুভাসকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell