শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৩
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

রাজধানীর পল্টনে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৬, ২০২১, ১০:১৭ অপরাহ্ণ
  • ৩৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর পল্টনে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার।

রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. নুরুল আলম ওরফে মুজাহিদ ও অজুফা ইয়াসমিন। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিঞা এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাতে পুলিশের মোবাইল টিম ডিউটি করার সময় গোপন তথ্যে জানতে পারে, পল্টন মডেল থানার বকসী আবাসিক হোটেলের সামনে কিছু মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মুজাহিদ ও আজুফাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদককারবারিদের কাছে বিক্রি করত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে গ্রেফতারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell