বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৮
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

রাজধানীর রায়েরবাগ এলাকায় ছেলেকে বাচাঁতে গিয়ে বাবা নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৫, ২০২৩, ১০:২১ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাজধানীর রায়েরবাগ এলাকায় ছেলেকে বাচাঁতে গিয়ে বাবা নিহত

সন্তানকে বাঁচাতে গিয়ে বখাটেদের মারধরে রাজধানীর কদমতলী রায়েরবাগ এলাকায় আব্দুর রহিম খান নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর গেছে। পরিবার সদস্যরা জানান মুমূর্ষু অবস্থায়  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া চিকিৎসক ঘোষণা করেন।

শনিবার (২৫নভেম্বর) বেলা ১২টার দিকে কদমতলী রায়েরবাগ মেরাজনগর বাসার সামনে এই মারধরের ঘটনাটি ঘটে। আর বেলা পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আব্দুর রহিম খানের বয়স ৭০ বছর।

আব্দুর রহিম খানের ছেলে রাকিবুল ইসলাম নগর সংবাদ নিউজকে জানান, রায়েরবাগ মেরাজনগর সি ব্লকে তাদের নিজেদের বাড়ি। প্রতিদিন বাসার সামনে ফাকা মাঠে এলাকার কিছু যুবক আড্ডা দেয় আর মাদক সেবন করে। আজকে কিছু ছেলে বাসার সামনে আড্ডা দিচ্ছিল এবং চিৎকার-চেঁচামেচি করছিল। তখন আমি  তাদের চেঁচামেচি করতে নিষেধ করি। তখন তারা আমাকে মারধর করে।

তখন বাবা বাসা থেকে বের হয়ে তাদেরকে বাধা দিলে আব্দুল্লাহ, ইলিয়াছ, সিয়াম নামের তিনজন আমার বাবার বুকে কিলঘুষি মারে। এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার বাবা অচেতন হয়ে পরে। তখন দ্রুত তাকে রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মারধরের কারণে আব্দুর রহিম মারা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, মেরাজনগর এলাকায় দুই বাড়ির মাঝে একটা ছোট মাঠ আছে। সেখানে স্থানীয় যুবকরা খেলাধুলা করে চেঁচামেচি করে। এটার প্রতিবাদ করেছিল ওই বয়স্ক লোক। তার বাসাটা মাঠের সাঙ্গেই। আজকে মাঠে গিয়ে এই চেঁচামেচির প্রতিবাদ করায় মাঠে অবস্থানরত যুবকরা  তাকে মারধর করেছে বলে মৌখিকভাবে শোনা যাচ্ছে। পরে আব্দুর রহিম হাসপাতালে মারা যায়। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell