রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

রাজধানী কদমতলী এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ- এলাকাবাসী বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেন

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৮, ২০২৪, ৩:১৬ পূর্বাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

 

রাজধানী কদমতলী এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণ- এলাকাবাসী বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেন

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর কদমতলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত আব্দুল্লাহকে (২৫) নামের ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয় বাসিন্দারা। এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ধর্ষণের এই ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই শিশুর মা বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার মেয়ে রেললাইনের পাশেই খেলাধুলা করছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের তিনটি মসজিদে মাইকিং করি। মাইকিং করার ১০ মিনিট পর আমার মেয়েকে ওই রেললাইনেই আবার পাই। সেসময় তার অবস্থা অনেক খারাপ ছিল। আমার মেয়ে ভালোভাবে হাঁটতে পারছিল না। বাসায় নিয়ে মেয়ের কাছে জানতে চাইলে সে আমাকে এই ঘটনা সম্পর্কে খুলে বলে।

তখন ওই রাতেই কদমতলী থানায় একটি মামলা দায়ের করি। পুলিশ এসে ওই বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। শুক্রবার ভোর রাতে ঢাকা মেডিকেলে ভর্তি করি মেয়েকে।

তিনি আরও বলেন, আমরা ওই লোকের পরিচয় ও তাকে খুঁজে পাচ্ছিলাম না। সোমবার (৭ অক্টোবর) বিকেলে আমাদের এলাকার অনেক মানুষ পাশের একটি বাজারে সিসিটিভি ফুটেজ দেখে ওই লোককে চিনতে পারে। তাকে স্থানীয় লোকজন আটক করলে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। স্থানীয় জনতা মারধর করে তাকে পুলিশে সোপর্দ করে।

ওই ব্যক্তিকে আটক করে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে পুলিশ। বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে ওই ধর্ষকের।

কদমতলী এলাকায় সাত বছরের একটি শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ধর্ষণে শিকার ওই শিশুটির মা শুক্রবার বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা দায়ের করে। শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় ধর্ষককে স্থানীয় জনতা মারধর করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই ব্যক্তি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell