সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রাজধানী চকবাজারে আবাসিক ভবনে আগুন-ফায়ার সার্ভিস ৭ টি ইউনিট নিয়ন্ত্রণে।।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ
  • ৫৫ ০৯ বার দেখা হয়েছে

রাজধানী চকবাজারে আবাসিক ভবনে আগুন-ফায়ার সার্ভিস ৭ টি ইউনিট নিয়ন্ত্রণে।।

ঢাকা প্রতিনিধি।।

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। সংস্থার সাতটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল বলেন, রহমতগঞ্জ ডালপট্টি এলাকার তিনতলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

এর আগে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের খবর পাই। পরে বিকেল ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে সাতটি ইউনিট কাজ করে।’
আগুনে কোনো হতাহতের খবর নেই বলে জানান আনোয়ারুল। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell