বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রাজনীতি একেক সময়ে একেক রূপ ধারণ করে, মুখোশ বদলায়-এমপি শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২১, ১১:২৩ অপরাহ্ণ
  • ৩৩০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, যারা মানুষের জন্য রাজনীতি করে মানুষ তাদের মহৎ ভাবে। তারা যেই দল-ই করুক তারা মহৎ মানুষ।

যারা নিজের জন্য রাজনীতি করে তারা একেক সময়ে একেক রূপ ধারণ করে, মুখোশ বদলায়।
তিনি বলেন, আজকে আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এবং অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী। অনেকেই অহংকার-দম্ভ দেখাচ্ছেন। কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী না। অনেকেই ছোট ছোট জায়গায় থেকে বড় বড় কথা বলেন। বেশীদিন টিকবেন না। আল্লার ধৈর্যশীলকে পছন্দ করেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, আলী হোসেন আলার সঙ্গে প্রায় ৪০ বছর ধরে আমার সম্পর্ক। ডিএনডিতে পানি জমলে পাগলের মত হয়ে যেত। একটু পর পর ফোন করতেন তিনি বলতেন- ভাই পানি জমে আছে। দ্রুত সরাতে হবে। করোনার সময়ে পাগলের মত হয়ে গেল মানুষের জন্য কিছু করতে গিয়ে। অহংকার ছিল না ওর মধ্যে। এখন ওর জন্য আমাদের দোয়া করা ছাড়া কিছু করার নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell