বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৫
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ
  • ১৫০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনিরুল কাজীকে (৪৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মনিরুল একই জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০ বছর আগে বালিয়াকান্দি উপজেলার ছাবনিপাড়া গ্রামের মনিরুল কাজীর সঙ্গে জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারী গ্রামের হাসি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে হাসির বাবার বাড়িতে ঘরজামাই থাকতেন মনিরুল। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৯ জুন মধ্য রাতে বাড়ির গোয়াল ঘরে হাসিকে গলা টিপে ও গরুর পানি খাওয়ার হাউসে চুবিয়ে হত্যা করেন মনিরুল। পরদিন ৩০ জুন সকালে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই দিনই হাসির ভাই ইয়াকুব আলী বাদী হয়ে মনিরুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মনিরুল আদালতেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

হাসি ও মনিরুল দম্পতির ১৩ বছর বয়সী এক ছেলে এবং ১৮ ও ১০ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘আসামি আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। এছাড়া তাদের দুই সন্তান এই মামলায় আদালতে সাক্ষী দিয়েছে। ফলে মঙ্গলবার আদালত যে রায় দিয়েছেন, আমরা অনেক খুশি। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell