শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

রাজমিস্ত্রি রুবেল হত্যা-২জন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৯, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ
  • ৩৯০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লা থানার পশ্চিম ইসদাইরের শারজাহানের পুত্র রাব্বি (২৪) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ইছাপুরার শেখ রফিকের পুত্র ও ইসদাইর বাজারের মাস্টারের বাড়ির ভাড়াটিয়া আরিফ শেখ ওরফে কেটু (২০)। গ্রেফতারকৃতরা রুবেল হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তাদেরকে ফতুল্লা থানার ইসদাইর থেকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা থানার উপ-পরিদর্শক এস এম শামীম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে ইসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামী রাব্বি ও আরিফ শেখ ওরফে কেটুকে গ্রেফতার করে। জানা গেছে, চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ সন্ধ্যায় নিহত রুবেল তার পরিচিত রনিকে সঙ্গে নিয়ে জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়। রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঘটনার একদিন পর ২৯ জুন ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শামীম জানায়, মঙ্গলবার রাতে ইসদাইর থেকে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামি রাব্বি ও আরিফ শেখ ওরফে কেটুকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, এ হত্যা মামলার আরো ১৪ জন গ্রেফতার করা হয়েছিলো। সর্বশেষ দুইজন নিয়ে মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell