শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৯
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

রাজশাহীতে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় বৃদ্ধকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৭, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ
  • ৫৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজশাহীতে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় নায়েব উল্লাহ নামে ৭৩ বছর বয়সের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৭ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিন্তু মামলার এজাহারে তার বয়স ৫৩ বছর ও আসামি চালান ফরমে ৬০ বছর উল্লেখ করা হয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৭৩ বছর।

 

নায়েব উল্লাহর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামে। তিনি ১৪ বছর আগে মোহনপুর উপজেলার চকবিরহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর নেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রামের রেজাউল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) বাদী হয়ে গত ২৬ মার্চ বাগমারা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, তার ভাতিজা জুবায়ের হোসেন (২২) স্বর্ণ ব্যবসায়ী। গত ২৫ মার্চ বিকেল সোয়া ৩টার দিকে ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর বিরহী বটতলা মোড়ে আসামিরা তার গতি পথ রোধ করে মারধর করে এক লাখ ৭২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেন।

এছাড়া জুবায়েরের কাছ থেকে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় নায়েব উল্লাহসহ আউচপাড়া ইউনিয়নের পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জান মোহাম্মদকে (৫০) প্রধান আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- মির্জাপুর বিরহী গ্রামের মোজ্জাফর হোসেন (৩২), আব্দুর বারী (৩৫), জামাল হোসেন (৪২), আনছার আলী (৪৫), আজাদ আলী (৪৬), আনোয়ার হোসেন (২৮) ও মুগাইপাড়া গ্রামের মাহফুজ আলী (২৪)। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও চার জনকে আসামি করা হয়েছে।

নায়েব উল্লাহর পরিবারের দাবি, মামলা তদন্ত না করে আসামি গ্রেফতারের নামে ৭৩ বছরের বৃদ্ধকে গ্রেফতার করে জেলে দেওয়া সঠিক হয়নি। বিষয়টি পুলিশের উচ্চ মহলের খতিয়ে দেখারও দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, মামলায় আসামি হিসেবে নায়েব উল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলা তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে তিনি ঘটনার সঙ্গে জড়িত কিনা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell