বুধবার ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৮
শিরোনামঃ
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ২৪ ঘণ্টায় -গ্রেফতার ৫৩ । বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস পালন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। জাতীয় নির্বাচন ডাকাতি যেন আর না হয় সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা-প্রফেসর মুহাম্মদ ইউনূস। সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৬ ‘ শুভ উদ্বোধন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। দ্বিতীয় তম বর্ষে, উত্তর কলকাতা খাদি মেলা ২০২৬ র শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বি এন পি চেয়ারম্যান তারেক রহমান অচিরেই হচ্ছেন।

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ, র‌্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ, র‌্যাবের অভিযানে যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক :

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ সামিউল আলম জয় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর দুর্গাপুর থানার কুহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত সামিউল আলম জয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের মৃত মোঃ জালালের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ে বসবাস করছিলেন। র‌্যাব জানায়, ভিকটিম ও আসামির পরিবার ২০২১ সাল থেকে একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এ সুযোগে আসামি ভিকটিমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ জুন বিকেলে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। কিন্তু বিয়েতে অসম্মতি জানালে ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ জানায়, নারী নির্যাতন, মাদক, প্রতারণা ও অপরাধী চক্র নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell