সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রাজশাহীর কলেজছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৯, ২০২১, ৮:০৫ অপরাহ্ণ
  • ৫২৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। রাজশাহীর চন্দ্রিমায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল লাইনে এ ঘটনা ঘটে।

ঘটনার তদন্তে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান আনিস জানান, নিহত কলেজছাত্র আসাদুল ইসলাম (২৪) নগরীর মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, আসাদুল দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতো কাজ শেষে রাতে বাড়ি ফেরার কথা ছিল তার।

ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিকেল তিনটার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাবির চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেলক্রসিং অতিক্রমের সময় আসাদুল ট্রেনের সামনে এসে পড়েন। এতে ট্রেনে কাটা পড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসাদুল আত্মহত্যা করতে ট্রেনের সামনে চলে আসেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাদতন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহীর চন্দ্রিমায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল লাইনে এ ঘটনা ঘটে।

ঘটনার তদন্তে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান আনিস জানান, নিহত কলেজছাত্র আসাদুল ইসলাম (২৪) নগরীর মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, আসাদুল দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতো কাজ শেষে রাতে বাড়ি ফেরার কথা ছিল তার।

ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিকেল তিনটার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাবির চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেলক্রসিং অতিক্রমের সময় আসাদুল ট্রেনের সামনে এসে পড়েন। এতে ট্রেনে কাটা পড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসাদুল আত্মহত্যা করতে ট্রেনের সামনে চলে আসেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাদতন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell