শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৪
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

রাজশাহীর সমাবেশে বিএনপির নেতাকর্মীরা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২২, ৯:৩৮ অপরাহ্ণ
  • ৫০৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কেন্দ্রীয় নেতাদের সামনে রাজশাহীর সমাবেশে হট্টগোল করেছে বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে পুঠিয়া উপজেলার শিবপুর স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বিএনপি একাধিক নেতাকর্মী জানান, সমাবেশের একপর্যায়ে বিএনপি নেতা শফিকুল হক মিলনের নাম ঘোষণার পর দিতি মঞ্চে উঠলে কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এতে শফিকুল হক মিলন বক্তব্য সংক্ষিপ্ত করে মঞ্চ থেকে নেমে পড়েন। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, ‘দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না আসায় সমাবেশ স্থগিত করা হয়। কিন্তু কেন্দ্র থেকে সমাবেশ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়। তাই তাড়াহুড়ো করে ছোট মঞ্চ করা। সেখানে জায়গা সংকুলান না হওয়ায় সামান্য ধাক্কাধাক্কি হয়।’

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সমাবেশে হাতাহাতি বা হট্টগোলের ঘটনা আমি শুনিনি। ওই সময় আমি বাইরের দিকে ডিউটিতে ছিলাম। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব সময় সজাগ ছিল।’

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন মঞ্চে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell