মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

রাতের আঁধারে দুটি বৈদ্যুতিক মিটার চুরি,দাবিকৃত টাকা পাঠালে মিটার ফেরত 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৮, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
  • ১৭৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাতের আঁধারে দুটি বৈদ্যুতিক মিটার চুরি,দাবিকৃত টাকা পাঠালে মিটার ফেরত

নাটোরের লালপুরে অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এসময় তারা যোগাযোগের জন্য লিখে গেছে চিরকুট।

সেখানে দেওয়া হয়েছে ফোন নম্বর।

 

পরে ওই মোবাইল নম্বরে কল দিলে বিকাশে ছয় হাজার টাকা দাবি করেছে দুর্বৃত্তরা। দাবিকৃত টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এমন চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ব্যক্তিরা হলেন, সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।

এ ব্যাপারে আবুল হোসেন ও তুহিন জানান, সকালে সালামপুর বাজার সংলগ্ন রাইস মিলে দেখতে পান দুর্বৃত্তরা মিটার চুরি করে নিয়ে গেছে। একই সঙ্গে মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর ০১৯৮৯০২৪৮০৬ দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরে চোরের রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করলে অজ্ঞাত ব্যক্তি ছয় হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি মিটার চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell