শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

রাবি ফরম ফিল-আপের নাম করে পলায়ন,গাঁজাসহ আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৮, ২০২২, ৮:৫২ অপরাহ্ণ
  • ৩২৮ ০৯ বার দেখা হয়েছে

রাবি ফরম ফিল-আপের নাম করে পলায়ন,গাঁজাসহ আটক ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  চার ছাত্রলীগ নেতাকে আটকের পর ফরম ফিল-আপের নাম করে পলায়ন,গাঁজাসহ আটক ২

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে তাদের প্রক্টর দফতরে আনার পর সেখান থেকে দুজন পালিয়ে যান।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরণজিত মহালদার।

পলাতক আসামিদের বিষয়ে সহকারী প্রক্টর পুরণজিত মহালদার বলেন, চারজনকে আটক করার পর প্রক্টর দফতরে নিয়ে আসি৷ আজ দুজনের ফরম ফিল-আপের শেষ তারিখ বলে জানায়৷ তাই মানবিক দিক থেকে তাদেরকে ফরম ফিল-আপ করার সুযোগ দেই৷ কারণ জেলখানায় বসেও তো অনেকে পরীক্ষা দেয়৷ অথচ তারা এই সুযোগ নিয়ে পালিয়ে যায়৷ আর ফিরে আসেনি৷

পলাতক দুজন হলেন – বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান।

এর আগে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে ৩২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন৷

আটক দুজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশে সোপর্দ করলে মামলায় তাদের গ্রেফতার ও বাকি দুজনকে পলাতক দেখানো হয়৷

গ্রেফতার দুজন হলেন- শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ বিন সিদ্দিক (রোজেল) এবং জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক সাইফুল ইসলাম।

গ্রেফতার ও পলাতক সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী৷

পলাতক রাজু আহমেদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন৷

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, চার জনের মধ্যে গ্রেফতার দুজনকে আদালতে চালান করা হবে। আর বাকি পলাতক দুজনকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell