শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৬
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ অক্টোবর) সকালে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগতরা এতে অংশ নেয়।

 

শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে আয়োজিত কুমারী পূজায় এবার কুমারীর আসনে বসেছিল ৮ বছরের মিষ্টি চক্রবর্তী। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হয়।

মিষ্টি চক্রবর্তী নারায়ণগঞ্জের দেওভোগের বিদ্যানিকেতন হাইস্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। কাশ্যপ গোত্রের মিষ্টি চক্রবর্তীর বাবা দীপঙ্কর চক্রবর্তী  ও শম্পা চক্রবর্তীর মেয়ে।

বেলা সাড়ে ১১টায় কুমারী পূজা পরিচালনা করেন মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ। তিনি বাংলানিউজকে বলেন, নারী মানে মায়ের প্রতীক।

তাই কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। পৃথিবীতে দেবী দুর্গাই সর্বশক্তিমান। তাকে লক্ষ্য করেই কুমারী পূজা করা হয়। একজন কুমারীকে মাতৃজ্ঞানে আমরা পূজা করি।

কুমারী পূজার সময়ে দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মতিলাল, নিরঞ্জন সাহা, বাসুদেব চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে কুমারী হাসিমুখে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার অনেক অনেক ভালো লাগছে। আমাকে দেবীজ্ঞানে জাগ্রত মাতৃরূপে ভক্তরা পূজা দিয়েছেন, এটা আমার সৌভাগ্য।

হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। এ কুমারী পূজার জন্য সৎ বংশজাত গোলককন্যা একজন বালিকাকে নির্বাচিত করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা কুমারী পূজাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell