বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৩
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

রাস্তার পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার কিশোর,পরিচয় তিনদিনেও মেলেনি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৭, ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রাস্তার পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার কিশোর,পরিচয় তিনদিনেও মেলেনি

অভিভাবকের খোঁজ না পেয়ে ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সোমবার (২৭ মার্চ) বিকেলে তাকে বরিশাল রূপাতলীতে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ মার্চ) রাতে অচেতন অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করেন সমাজকর্মী এইচএম রিয়াজ খান, আরিফুর রহমান রায়হান ও আসাদুজ্জামান লাবিব। পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন তারা। অভিভাবক না থাকায় ঝালকাঠি অক্সিজেন ব্যাংকের পরিচালক আরিফুর রহমান রায়হান তার দেখাশোনা ও চিকিৎসা চালিয়ে গেছেন।

আরিফুর রহমান বলেন, ওই কিশোরকে রাস্তায় অসুস্থ অবস্থায় পাই। এরপর হাসপাতালে নিলে তার কোনো অভিভাবক না থাকায় দেখভাল করেছি। পরে বরিশাল পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, ছেলেটি সবার কথা বুঝতে পারলেও কারোর কথার উত্তর দিতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও এখনো তার অভিভাবকের খোঁজ মেলেনি।

ঝালকাঠি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ছেলেটি কথা বলতে না পারায় তার পরিচয় জানা যাচ্ছে না। তাই ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার বিকেলে তাকে বরিশালের রূপাতলীতে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell