বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রূপগঞ্জে মুক্তিপণ আদায়ে তিন বছরের শিশুকে অপহরণ ও হত্যা,মৃত্যুদণ্ড ৩

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

রূপগঞ্জে মুক্তিপণ আদায়ে তিন বছরের শিশুকে অপহরণ ও হত্যা,মৃত্যুদণ্ড ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণ আদায়ে তিন বছরের শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের উপস্থিতিতে

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাহজালাল, আশরাফুল ও জাকির হোসেন। তাঁদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তাঁরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুক্তভোগী ওই শিশুদের বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরে রূপগঞ্জের নিজ বাড়ি থেকে ওই শিশুকে অপহরণ করেন ওই তিন আসামি। এরপর তাকে জীবিত ফেরত দিতে পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন সকালে বাড়ির পাশের বালুর মাঠ থেকে শিশুটির হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

আইনজীবী রকিব উদ্দিন বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর হত্যার রহস্য বেরিয়ে আসে। আসামিরা ছিলেন শিশুদের বাড়ির ভাড়াটে। পরবর্তী দুই আসামি জবানবন্দিতে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন। শিশুর বাবা ব্যবসায়ী হওয়ার পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনার কথা স্বীকার করেন আসামিরা।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মামলায় ছয়জনের জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী শিশুটির বাবা। তিনি বলেন, তাঁর শিশু মেয়েকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell