মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫২
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

shahalam
  • প্রকাশিত: মার্চ, ২৪, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ণ
  • ২৯৪ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির টাকা নিয়ে বিরোধের জেরে কামাল হোসেন (৩৫) নামের এক যুবক হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৪ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের চারজন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের গুতিয়ার এলাকার মো. মনরুদ্দিনের ছেলে মো. মাহবুব রহমান (৫৫), খোরশেদ আলমের ছেলে মো. সবুজ মিয়া (৪২) ও মো. শরীফ মিয়া (৩০), মো. জুলহাস ওরফে দোলার ছেলে মো. পারভেজ (৩৬), শহীদুল্লাহর ছেলে মো. আসাদুল্লাহ (৩৩) ও হালিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)। এদের মধ্যে শরীফ মিয়া ও সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘এই ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।

 

মামলা সূত্রে জানা গেছে, নিহত কামাল হোসেন জমির ব্যবসা করতেন। জমি বিক্রিয়ের শর্তে মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়না টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ জুন মাহবুবসহ আসামিরা কামাল হোসেনের বাড়িতে গিয়ে মারধর করে তাকে কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় নিহতের মা ছমিরন বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় সাতজনের স্বাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell