বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫১
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রূপগঞ্জে সাত বছরের শিশুকে অপহরণ,যুবককে মৃত্যুদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
  • ২৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রূপগঞ্জে সাত বছরের শিশুকে অপহরণ,যুবককে মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাইজুল ইসলাম নামে সাত বছরের এক শিশুকে অপহরণ করে হত্যায় সুজন (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সুজন কিশোরগঞ্জের করিমগঞ্জের সাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা শিশু অপহরণ করে হত্যা মামলায় আদালত এক যুবককে মৃতুদণ্ড দেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি রূপগঞ্জের ভুলতা থেকে সাত বছরের শিশু তাইজুল ইসলাম নিখোঁজ হয়। এ  ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুর বড় ভাই মাজহারুল ইসলামকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। সেই সঙ্গে একটি নাম্বারে পাঁচ হাজার টাকা বিকাশ করে।

টাকা বিকাশ করার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে সুজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানায় ঘটনাকে গোপন করার জন্য শিশুকে হত্যা করেন। সেই সঙ্গে লাশ গুম করার জন্য রূপগঞ্জের গোলাকন্দাইল বালুর মাঠের কচুরিপনার মধ্যে ফেলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল আউয়াল রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell