বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৮
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রূপগঞ্জ থেকে সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৫, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ
  • ৩০৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

রূপগঞ্জ থেকে সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি রায়হানকে পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯/২ নং ওয়ার্ডের ফারুক মিয়ার বিল্ডিং ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ভবনটির একটি কক্ষের মেঝের তোশকের নিচ থেকে ১টি বিদেশি অস্ত্র, ১টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া (৩০০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে রোববার (২৫ জুন) রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

রোববার (২৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি আরও জানান, রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, গোলাগুলি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের প্রায়ই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটতো। গত ২৩ জুন গুলিবিদ্ধ মাসুদ ও বাবলু জানিয়েছে ওই গোলাগুলির ঘটনায় রায়হান গুলি করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell