বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল-যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৮, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল-যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস।

ঢাকা প্রতিনিধি।।

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বিআরটিসির বাস। সকাল থেকে শুধু কমলাপুর ছেড়েছে ১০টি বাস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলস্টেশন এলাকায় দেখা যায়, হ্যান্ড মাইকে ডেকে বিআরটিসির বাসে যাত্রী তোলা হচ্ছে। তবে প্রথম অবস্থায় অনেকে না জেনে পার্শ্ববর্তী অন্য বাসের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন।

যাত্রীরা বলছেন, রেলওয়ে বিআরটিসির ব্যবস্থাপনায় বাসের ব্যবস্থা করলেও সেগুলো দেরিতে ছাড়ছে। সকাল থেকে অপেক্ষায় থাকা যাত্রীরা বেশ কয়েক ঘণ্টা অপেক্ষার পর বাসে উঠতে পারছেন। এজন্য ভোগান্তিতে পড়েছেন তারা।

চট্টগ্রামে যাত্রী সুব্রত বলেন, ‘আমার ট্রেন ছিল ভোর ৪টায়। আমি এখনো যেতে পারিনি। শুনলাম একটি বাস নাকি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আবার কখন বাস ছাড়বে জানি না।’

রাজশাহীর যাত্রী আলমগীর বলেন, ‘আমি জানতাম না বিআরটিসির বাসের ব্যবস্থা করা হয়েছে। অপেক্ষা করে বাইরে থেকে অন্য পরিবহনের টিকিট কেটেছি। অনলাইনে টিকিট কাটায় টিকিটের টাকা ফেরত পেতে হয়তোবা দেরি হবে।’

এদিকে বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে যাত্রীদের ভোগান্তি লাঘবে সরকারের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নির্দেশে বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে কতগুলো বাসের প্রয়োজন সে সম্পর্কে কিছু বলা হয়নি। যাত্রী চাহিদার ওপর নির্ভর করে বাস সরবরাহের চেষ্টা করা হবে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন গত ২২ জানুয়ারি চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয়। দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell