শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

লক্ষ্মীপুরে গোপন বিয়ের জের ধরে নাজিমকে হত্যা,গ্রেফতার ১

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৫, ২০২২, ৭:৫৩ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লক্ষ্মীপুরের চর রমণীমোহনে গোপন বিয়ের জের ধরে নাজিম সর্দার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আরিফ হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে মজু চৌধুরীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ নিহত নাজিম সর্দারের নাতনি নুপুরের ভাসুর। এ ঘটনায় তার স্বামী তারিফ হোসেন ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত শ্বশুর গোলাপ সর্দার পলাতক রয়েছেন।

 

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহের ময়নাতদন্ত  সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাট সংলগ্ন জেলে পল্লীর গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নুপুরের গোপনে বিয়ে হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে বর তারিফের বাবা লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করেন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।  হাসপাতালের চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তারিফ যে মেয়েকে গোপনে বিয়ে করেছেন, ওই মেয়েকে ধর্ষণের অভিযোগে তাকে জেল খাটতে হয়েছে। জামিনে বের হয়ে ধর্ষণ মামলা থেকে বাঁচতে তিনি ওই মেয়েকে গোপনে বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।

বর তারিফের বাবা গোলাপ সর্দার কনে নুপুরের পরিবারের ওপর হামলা চালালে নানা নাজিম সর্দারের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell